Sakib Sourav

Writing

Ministry Attest

Published 2017-12-18

যারা সম্প্রতি attest করতে যাবেন তাদের জন্য এই পোস্ট। আপনি যদি Masters এর জন্য বাইরে যেতে চান তাহলে আপনাকে Honors এর certificate attest করতে হবে। এজন্য প্রথমে আপনাকে নিজের University থেকে Verified করতে হবে। এরপর আপনাকে যেতে হবে Education Ministry attest এর জন্য। এই কাজের জন্য আপনি যাবেন সচিবালয়-২ নং গেইটে। ওসমানী উদ্দ্যান এর ঠিক সামনে। গেইতে প্রবেশ করে আপনাকে খুজে বের করতে হবে Counter no-10. সকাল ১০ টা থেকে সেখানে কাগজ জমা নেয়া হয়। লাইনে দাঁড়াবেন ও কাগজ জমা দিবেন। কাগজ জমা দিলে তারা আপনাকে একটা চিরকুট দিবে। টা নিয়ে আপনি চলে আসবেন। বিকাল ৩ টার সময় আবার আগের জায়গায় যাবেন। সেখানে লাইন ধরবেন। চিরকুট জমা দিয়ে কাগজ নিয়ে আসবেন। বিঃ দ্রঃ বেশি কাগজ (২০ পৃষ্ঠার উপরে) হলে একটু সমস্যা হতে পারে। এক্ষেত্রে একটু সিস্টেমে কাজ করতে হবে। মানে অইখানে বসে থাকা লোককে একটু আদর যত্ন করতে হবে। এরপর Foreign Ministry এর পালা। বুঝতেই পারছেন যে একদিনে দুই জায়গায় কাজ শেষ করা সম্ভব না। পরের দিন যেতে পারেন। আপনাকে হাই কোর্ট মোড় এর পাশে যেতে হবে। ঠিক মোড়ের গা ঘেঁষে foreign ministry. এখানে সিস্টেম অনেক ভালো। আপনি সকাল ১০ তার আগে যাবেন। অইখানে একটা কম্পিউটার সিস্টেম মাধ্যমে টোকেন দেয়া হয়। ঠিক GP বা অন্যান্য মোবাইল সার্ভিস সেন্টারের মত। টোকেন নিবেন। খেয়াল রাখবেন যে একসাথে ২ টা টোকেন বের হবে। ২ টাই নিবেন। একটা কাগজ জমা দেয়ার জন্য ও একটা ফেরত নেয়ার জন্য। মনে রাখবেন এখানে যা যা কাগজ attest করাবেন তার একসেট ফটোকপি জমা দিতে হবে(যা অবশ্যই Education ministry এর attest সহ)। এরপর আপনার নম্বর আসলে কাগজ জমা দিবেন। এখানে নিয়ম মানা হয়। আপনার কাগজের সংখ্যা ২০ কপি এর উপরে হলে সমস্যা। একদিনে ২০ কপি এর বেশি attest হয় না। কপাল ভালো থাকলে উনাদের রাজি করাতে পারেন। কাগজ জমা দিয়ে আপনি বেকার। বিকাল ৪ টায় কাগজ ফিরত দেয়া হবে। অবশ্যই টোকেন দেখিয়ে কাগজ আনতে হবে। *** সাধারণত attest করাতে কোন টাকা লাগে না। তবে, বেশি কাগজ হলে একটু টাকা খরচ করতে হয়। আর কিছু না। *** কাগজ ফেরত আনার সময় চেক করে আনবেন যে সব পেইজে attest হয়েছে কি না। মাঝে মাঝে তাদের ভুলও হয়।

Courtesy  HussAin IqRam