Sakib Sourav

Writing

Inverter,Star-delta and Soft Startar

Published 2017-10-17

প্রশ্নঃ ১)ইনভার্টার কোথায় ব্যাবহার করবো? কেন করবো? ২) স্টার-ডেল্টা কেন ব্যবহার করবো? ৩) সফট স্টার্টার কেন ব্যবহার করবো??? ১। ইনভার্টার কোথায় ব্যাবহার করবো? কেন করবো? ইনভার্টার বা ভিএফডি বা ড্রাইভ মূলত ব্যাবহার করা হয় লোডের স্পিড বা গতিকে কন্ট্রোল করার জন্য। ধরুন আপনার একটি কনভেয়ার বেল্ট আছে। যাকে আপনার মাঝে মাঝে 10m/minute এ ঘুরাতে হবে।আবার মাঝে মাঝে 5 m/minute ঘুরাতে হবে। তাহলে আপনি এই বেল্টের স্পিড কিভাবে কন্ট্রোল করবেন? অবশ্যই ঘুরানোর জন্য যে মোটর আছে তার স্পিড কন্ট্রোল করবেন।আর এর স্পিড কন্ট্রোল করার জন্য আপনাকে ইনভার্টার / ভিএফডি / ড্রাইভ ব্যাবহার করতে হবে। ইনভার্টার / ভিএফডি/ ড্রাইভ দিয়ে মোটরের লোড নেওয়ার ক্ষমতাকে কমবেশী করা যায়।ধরুন আপনার মোটরটি সর্বোচ্চ Weight 10kg উঠাতে পারবে।এখন আপনার প্রয়োজন ৫ কেজির বেশী হলে আপনার ওই মোটর ওভার লোড হয়ে বন্ধ হয়ে যাবে। এটা কিভাবে করবেন? Its simple, Inverter থেকে Program করে টর্ক ক্যাপাসিটি কমিয়ে দিন। ইনভার্টার ব্যাবহার করার ফলে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনার মোটরকে বা লোডকে যখন খুশি বা যেভাবে খুশি নিয়ন্ত্রন করতে পারছেন।যার ফলে আপনার বিদ্যুৎ ও সাশ্রয় হচ্ছে। ২) স্টার-ডেল্টা কেন ব্যবহার করবো? স্টার টু ডেল্টাঃ ধরুন আপনার কাছে এমন একটি বড় মোটর আছে, যার স্টার্টিং টর্ক অনেক বেশী লাগে। যার ফলে স্টার্টি এর সময় অনেক Amp এর প্রয়োজন হয়। এমতাবস্থায় এ মোটরটি রান হওয়ার সময় আপনার ওভারঅল পাওয়ার সাপ্লাই এর উপর প্রভাব ফেলবে। ভেবে দেখুন হঠাৎ করে যদি আপনার পাওয়ার কনজামশন অনেক বেড়ে গিয়ে আবার যদি হঠাৎ কমে যায় তাহলে আপনার পাওয়ার সাপ্লাই এর তো বারোটা বাজবেই তার সাথে সাথে অন্য লোড এবং ডিভাইসেরও বারোটা বাজবে। পাওয়ার সাপ্লাই যদি জেনারেটর থেকে হয় তাহলে তো অবস্থা আরো খারাপ। যাইহোক ইঞ্জিনিয়ারগন এ ঝামেলা থেকে মুক্তির জন্য সিম্পল একটি সিস্টেম অনুসরন করেন তা হল স্টার টু ডেল্টা। আমরা জানি স্টার এ ডেল্টা থেকে অপেক্ষা কৃত কম পাওয়ারের প্রয়োজন হয়। তাই বড় বড় লোডগুলি প্রথমে ৩/৫/৬ সেকেন্ড এর জন্য স্টার এ রানিং করে পরে তাকে ডেল্টাতে চালানো হয়।স্টার ডেল্টা কানেকশন কখনো স্পিড কন্ট্রোলে ব্যাবহার হয় না। ইনভার্টার ব্যাবহার করলে স্টার টু ডেল্টা কানেকশন এর প্রয়োজন নেই।ইনভার্টারের এক্সিলারেশন টাইম( Acceleration time অর্থাৎ সে চালু হতে কত সময় নিবে) এবং De-Acceleration time অর্থাৎ বন্ধ হতে কত সময় নিবে, আপনার প্রয়োজন অনুযায়ী প্রোগ্রাম করে দিতে পারবেন। সুতরাং এখানে স্টার টু ডেল্টার কোন প্রয়োজন নেই। ৩) সফট স্টার্টার কেন ব্যবহার করবো??? সফট স্টার্টারঃ প্রথমেই জেনে নেই সফট স্টার্টার কেন ব্যাবহার হয়। এর নামকরনটা ভালভাবে খেয়াল করলে এর সম্পর্কে আইডিয়া করা যায়। এর কাজ অনেকটাই স্টার টু ডেল্টার মতই।বড় বড় মোটরের স্টার্টিং এর সময় টোটাল সিস্টেমে এবং পাওয়ারের উপর যেন ক্ষতিকর প্রভাব না পড়ে সেজন্য সফট স্টার্টার ব্যাবহার করা হয়। এর কাজ হচ্ছে মোটরকে প্রোগ্রামিং অনুযায়ী ধীরে ধীরে চালু করা। এখন বলতে পারেন ভাই ইনভার্টার তো একই কাজ করে। ইনভার্টার / ভিএফডি/ ড্রাইভ এর সাথে সফট স্টার্টারের কিছু পার্থক্য আছে।সাধারনত যেখানে মোটর রানিং বা ফুল লোড অবস্থায়অবস্থায় স্পিড কন্ট্রোলের প্রয়োজন নেই বা সামান্য স্পিড কন্ট্রোলের প্রয়োজন সেখানে সফট স্টার্টার ব্যাবহার করা হয়। আর যেখানে সবসময় স্পিড কন্ট্রোলের প্রয়োজন হয় সেখানে ইনভার্টার বা ড্রাইভ বা ভিএফডি ব্যাবহার করা হয়। যেখানে স্টার্টিং টর্ক নিম্ন বা মিডিয়াম সেখানে সফট স্টার্টার আর যেখানে High, low, medium starting torque লাগবে সেখানে Inverter/VFD/ Drive ব্যাবহার করতে হবে। Article from: ইলেক্ট্রিক্যাল & ইলেক্ট্রনিক্স এর প্রয়োজনীয় তথ্য।