অগাস্ট ১৬, ২০১৮: ঘুরে দেখা স্থানসমূহ: রেড ফোর্ট -দিল্লী জামে মসজিদ- চাঁদনী চক -ইন্ডিয়া গেট
অগাস্ট ১৭, ২০১৮: ঘুরে দেখা স্থানসমূহ: হুমায়ুন্স টম্ব - নিজামুদ্দিন আউলিয়ার দরগা- লোটাস টেম্পল
সর্বমোট যাতায়াত খরচ ৫১৫ রুপি
১৪ই অগাস্ট দিল্লিতে আসার পর ভাবলাম পুরনো দিল্লির ঐতিহাসিক জায়গা গুলো ঘুরে দেখা দরকার| যাত্রা শুরু হল দিল্লি বিশ্ববিদ্যালয় দিয়ে| দিল্লি মেট্রো হয়ে ৫০ রুপি দিয়ে টিকিট কেটে বিশ্ববিদ্যালয়ের সামনে নামলাম| ওখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বাস ধরে রেড ফোর্ট আসা| রেড ফোর্ট ছিল প্রায় ২০০ বছর ধরে মুঘল সম্রাটদের প্রধান আবাসস্থল |তারপর সেখান থেকে হেঁটেই দিল্লি জামে মসজিদ| এই মসজিদটি মুঘল সম্রাট শাহজাহান ষোড়শ শতাব্দীতে নির্মাণ করেন প্রায় এক মিলিয়ন ভারতীয় রুপি খরচ করে |দিল্লি জামে মসজিদ থেকে ৪০ রুপি রিক্সা ভাড়া দিয়ে চাঁদনী চকে আসলাম| চাঁদনী চক পুরানো দিল্লির প্রাণকেন্দ্রে অবস্থিত এবং এটি ভারতের সবচেয়ে পুরনো মার্কেট গুলোর একটি| চাঁদনী চক মুঘল সম্রাট শাহজাহান ষোড়শ শতাব্দীতে তৈরি করেন এবং ডিজাইন করেন তার মেয়ে জাহানারা | সেখানে কিছুক্ষণ ঘুরে দেখে আবার বাস ধরে চলে চলে আসলাম ইন্ডিয়া গেট| খুবই কাছাকাছি দূরত্ব| ১০ রুপী বাসভাড়া| তখন প্রায় সন্ধ্যা তাই সেদিনের মত যাত্রা স্থগিত করলাম|
পরের দিন সকাল বেলা নতুন দিল্লির যেই জায়গায় ছিলাম(কালকাজী), সেখান থেকে ১০০ রুপি অটো ভাড়া করে চলে গেলাম হুমায়ুন্স টম্ব এ; পনেরশো শতকের মুঘল সম্রাট হুমায়ুনের কবর এটি| উল্লেখ্য যে, তাজমহলের পূর্ব মডেল ছিল এই হুমায়ুন্স টম্ব| এর আর্কিটেকচার থেকে অনুপ্রাণিত হয়েই তাজমহলের মূল কাঠামো তৈরি করা হয়েছিল| এখানে বলে রাখা ভালো, হুমায়ুন্স টম্ব এ ভারতীয়দের জন্য প্রবেশমূল্য মাত্র ৪০ রুপি হলেও বাইরের মানুষদের জন্য তা RS.600! আমার সাথের বন্ধুটি হিন্দি জানতো বলে সে ৪০ রুপির টিকিট ই কেটে আনল!!! ঠিক পাশেই হাটা দুরত্বে নিজামুদ্দিন আউলিয়ার দরগা| নিজাম উদ্দিন আউলিয়া ভারতীয় উপমহাদেশের সবচেয়ে প্রখ্যাত সুফী| তার জন্ম ১২০০ শতকে| দরগা দর্শন এবং ভক্তদের সমাগম অবলোকন করে দুপুরে খাবার খেয়ে আবার রওনা দিলাম হোস্টেলের দিকে | যাওয়ার পথেই লোটাস টেম্পল পরে| এই লোটাস টেম্পল এক বিশেষ ধরনের উপাসনালয়| এটি 'বাহাই' ধর্মাবলম্বীদের টেম্পল| এখানে সব ধর্মের ধর্মাবলম্বীরা এসে তাদের নিজ নিজ ধর্ম পালন করার অধিকার রাখে| এই জায়গা গুলো সবই নতুন দিল্লি এবং পুরনো দিল্লির আশেপাশে| আশেপাশেই এই 2 দিনে আরো অসংখ্য হিন্দু এবং শিখ টেম্পল এ যাওয়া হয়েছে|
বিশেষ নির্দেশিকা: নতুন কোন জায়গায় আপনার গন্তব্যের সঠিক অবস্থান, দূরত্ব- জানার জন্য গুগল ম্যাপ সবচেয়ে কার্যকর| এক্ষেত্রে স্মার্টফোন বেশ কাজে দেয়| অথবা কোন জায়গা চিনতে বা কিভাবে যেতে হবে বুঝতে যদি সমস্যা হয় , আশেপাশের মানুষকে জিজ্ঞেস করলে তারা দেখিয়ে দিবে| আমার কাছে দিল্লির মানুষজনকে যথেষ্ট হেল্পফুল ই মনে হয়েছে|
কাছের পরিচিতজন অনেকেই দিল্লী ভ্রমণের অভিজ্ঞতা জানতে চেয়েছেন তাই এই ক্ষুদ্র প্রচেষ্টা| ধন্যবাদ সবাইকে!
নিচে ট্রিপটার ভিডিও দিলাম, দেখতে পারেন, Happy Traveling!!